জামালপুর ভূমি সেবা | ভূমি পরিমাপ ও নামজারি

আপনার জমির নিরাপদ ও দ্রুত সার্ভে সমাধান

জমির সঠিক পরিমাপ, নামজারি ও ভূমি সংক্রান্ত সকল সমস্যার দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান এখন এক ঠিকানায়। আমাদের অভিজ্ঞ টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনাকে দিচ্ছে নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলাহীন ভূমি সেবা।

আমাদের সম্পর্কে

জামালপুরসহ সারা বাংলাদেশে ভূমি পরিমাপ ও নামজারি সেবায় আস্থা, নির্ভুলতা এবং সততার প্রতীক হয়ে প্রতিষ্ঠিত হয়েছে “জামালপুর ভূমি সেবা”।

আমাদের অভিজ্ঞ ও দক্ষ সার্ভেয়ার টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনার বাসা-বাড়ি, ফসলি জমি, প্রজেক্ট ও কারখানার জমি নিখুঁতভাবে পরিমাপ ও লেআউট তৈরি করে থাকে। প্রতিটি কাজ আমরা সম্পন্ন করি সর্বোচ্চ যত্ন, পেশাদারিত্ব এবং গ্রাহকের আস্থাকে অগ্রাধিকার দিয়ে।

আমাদের সেবাসমূহের মধ্যে রয়েছে:

  • জমি পরিমাপ ও মানচিত্র তৈরি (AutoCAD ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে)

  • নামজারি ও খাজনা সংক্রান্ত সেবা

  • মিসকেস সমাধান সহায়তা

  • খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ

আমি মো: নূর হোসেন, সরকার অনুমোদিত সার্ভেয়ার,

  • মাস্টার্স (ভূগোল), ঢাকা বিশ্ববিদ্যালয়

  • এলএলবি (চলমান)

  • স্বত্বাধিকারী ও প্রধান সার্ভেয়ার, জামালপুর ভূমি সেবা।

আমার সাথে আছেন একদল প্রশিক্ষিত ও অভিজ্ঞ সার্ভেয়ার, যারা দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য ভূমি সেবা দিয়ে আসছেন।

📍 প্রতিষ্ঠানের ঠিকানা: পাঁচ রাস্তার মোড়, জামালপুর সদর